প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৯:৩১ পিএম
ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সচিবালয়ে সামনে শিক্ষকদের ওপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় অর্ধশত শিক্ষক আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) বিকাল তিনটার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে সবাই চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন- মোছাম্মদ নাসরিন আক্তার (৪৫), মো. নজরুল ইসলাম (৫৫), মো. ওসমান (৩৫), আব্দুল জলিল (৪৫), মাসুদ আলম (৬০), আহমদ আলী (৪৫), রুহুল আমিন (৪৫), সুমিত (৪০), আব্দুল হাদী (৩২), মোহাম্মদ আমিন (৪৮), সমীর (২৩), মোহাম্মদ রেজাউল ইসলাম (৩৫), অজ্ঞাত নম্বর পুরুষ (৪৮), শাহ আলম (৫৫), নুরুল ইসলাম (৫০), মো. শাহাবুদ্দিন (৩০), মোহাম্মদ মোস্তফা (৩২), মো. মোস্তাকিম (২৬), মোরশেদ আলম (৪৫), মো. আরিফুর (৩৫), মোহাম্মদ আজিজুল হক (৩৫), মোসাম্মৎ কুলছুম বেগম (৩৮), মোহাম্মদ শাহ আলম (৭৫), আব্দুস সালাম (৪৫), মো. সালেক (৩৮), মো. ফেরদৌস (৩৫), মো. মোজাম্মেল হক (৫৫), মো. আরিফুল (৩২), নূর হোসেন (৪৬), অজ্ঞাতনামা পুরুষ (৩৫), অজ্ঞাতনামা পুরুষ (৩৪), মোহাম্মদ রিয়াজ উদ্দিন (৪০), মোহাম্মদ আলাউদ্দিন (৫০), মোহাম্মদ আরিফুর রহমান (৩৬), মোহাম্মদ আবুল কালাম আজাদ (৫৫), মো. লুৎফুর রহমান (৩৬), মো. আব্দুল্লাহ(৩৫), মোহাম্মদ শফিকুল ইসলাম (৫০) ও মনিরুজ্জামান (৪৭)।
আহতদের নিয়ে আসা মোহাম্মদ মোহাম্মদ মোস্তাক আহমেদ জানান, জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা সচিবালয়ের সামনে যাওয়া মাত্রই পুলিশের লাঠিচার্জে ও সাউন্ড গ্রেনেডে আমাদের অন্তত অর্ধশত আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের কারও মাথায়, কারও শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে অন্তত অর্ধশত আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এসেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে মাথায়, হাতে, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।