প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৪:৩৫ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫ ১৬:১৪ পিএম
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশ হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার।
এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পরে এখন ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করছে জাতীয় ঐকমত্য কমিশন।