প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১২:০৬ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে দুটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানায়, চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ বিকাল সোয়া ৫টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।