× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৪:৪৮ পিএম

বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

টানা দশদিনের লাগাতার আন্দোলন, অনশন ও কর্মবিরতির পর অবশেষে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামীকাল বুধবার (২২ অক্টোবর) থেকে শ্রেণিকক্ষে ফিরছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে শিক্ষক নেতাদের এক বৈঠকে সরকার শিক্ষকদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করতে সম্মত হলে এই সিদ্ধান্ত নেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে এই ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। একটি সুন্দর সমাধান হয়েছে। সরকার আমাদের দাবি মেনে নিয়ে ১৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিতে সম্মত হয়েছে।

তিনি আরও জানান, এই ১৫ শতাংশ ভাতা দুটি ধাপে বাস্তবায়ন করা হবে। চলতি অর্থবছরে মূল বেতনের সাড়ে ৭ শতাংশ এবং আগামী অর্থবছর থেকে বাকি সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে।

দাবি পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ আজিজী বলেন, আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা আমাদের আন্দোলন স্থগিত করছি এবং আগামীকাল (বুধবার) থেকেই দেশের সকল শিক্ষক-কর্মচারী শ্রেণিকক্ষে ফিরে যাবেন।

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে গত ১০ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা, যার ফলে সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা