× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টিবলয়

ধেয়ে আসছে শক্তিশালী ‘আঁখি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৩:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। এতে দেশের প্রায় সব এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)। সোমবার (২০ অক্টোবর) বিডব্লিউওটি এ তথ্য জানায়।

বিডব্লিউওটি জানিয়েছে, এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, মানে এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টির আশঙ্কা আছে।

বিডব্লিউওটি বলছে, আঁখি একটি ক্রান্তীয় বৃষ্টিবলয় ও শক্তিশালী বৃষ্টিবলয়, যা দেশের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এটি আগামী ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত থাকতে পারে। 

এদিকে সকালে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা