× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চালু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ২২:৫৪ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫ ২২:৫৪ পিএম

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চালু

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনার পর বিমানবন্দরে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৬ মিনিটে একটি ফ্লাইট অবতরণ করতে দেখা গেছে। ফ্লাইটটি দুবাই থেকে এসেছে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করছে।

ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

শনিবার দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে। মুহূর্তেই কালো ধোঁয়া উড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে এয়ারফিল্ডে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ফ্লাইট বাতিল বা বিলম্ব হওয়ার কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা