× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়া ও গণচীন সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ২১:১৯ পিএম

দক্ষিণ কোরিয়া ও গণচীন সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও গণচীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

শনিবার (১৮ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য সিউল আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনী-২০২৫ এ অংশগ্রহণের জন্য ১৯-২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফর করবেন। এছাড়া তিনি চেয়ারম্যান, চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড করপোরেশনের আমন্ত্রণে ২৩-২৫ অক্টোবর গণচীন সফর করবেন।

চীন সফরকালে বিমান বাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কোরিয়া ও চীনের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। 

সরকারি সফর শেষে বিমান বাহিনী প্রধান ২৫ অক্টোবর বাংলাদেশে ফিরবেন বলে জানায় আইএসপিআর ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা