প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১৮:২০ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫ ১৮:২১ পিএম
ঢাকা জেলার দক্ষিণে দোহার উপজেলায় নাগরিকদের দালাল মুক্ত ভূমিসেবা দিতে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ‘অনলাইন মাস্টারে’র স্বত্তাধিকারী সাংবাদিক শেখ সোহানকে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের অনুমোদন দিয়েছেন। যার সনদ নং ৫১/২০২৫। এর ফলে এখন আরও সহজভাবে ও হয়রানিমুক্ত ভূমিসেবা পাবেন দোহারে মানুষরা। মানুষের সেবায় দোহারে চালু হলো প্রথম সরকারি অনুমোদিত ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’।
এখানে ভূমি সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধান পেতে পারেন। পাশাপাশি ভূমি কর (খাজনা), নামজারী (খারিজ) এর আবেদনসহ তাদের পর্মশের এই সকল কাজ অতি দূরত্ব করতে পারবেন। কারন এটি সরকারি অনুমোদিত। সারা দেশে ভূমি মন্ত্রণালয় ৮০০ ভূমিবেসা সহায়তা কেন্দ্রের অনুমোদন দিয়েয়েছেন।
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা ও জেলা প্রশাসকের অনুমোদনে পরিচালিত এ কেন্দ্র থেকে নাগরিকগণ নির্ধারিত ফি দিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন, খতিয়ান ও জমির নকশা সংগ্রহসহ বিভিন্ন আবেদন অনলাইনে দাখিল করতে পারবেন।
দোহার সার্কেল ভূমিসেবা সহায়তা কেন্দ্রের ইনচার্জ সাংবাদিক শেখ সোহান আহমেদ বলেন “অনেক নাগরিকই আবেদন করতে পারেন না বা ভোগান্তিতে পড়েন। তাদের হয়রানি রোধে ও স্বল্প খরচে নির্ভরযোগ্য সেবা দিতে এ কেন্দ্র চালু করা হয়েছে। এটি জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি আরও বলেন, এই ধরনের ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালুর মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী খরচে, দক্ষতার সঙ্গে ভূমি সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলেও জানান এই ইনচার্জ।
এ উদ্যোগ দোহারে ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সন্তুষ্টি বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।