প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৭:২৫ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫ ১৭:২৭ পিএম
ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। অনুষ্ঠানটি শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
মঞ্চে উপস্থিত রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে মঞ্চে রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, গণসংহতি আন্দোলনের আহবায়ক জুনায়েদ সাকি প্রমুখ।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, টিআইটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ।
এদিন বিকাল সাড়ে ৪টা মঞ্চে উপস্থিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর আগে বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে উপস্থিত হোন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, বিদ্যুৎ, জ্বালানি, সড়ক ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ফওজুল কবির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিশেষ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডা. জাহিদুর রহমান। বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক মণ্ডলী, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে বৃষ্টি শুরু হলে আমন্ত্রিত অতিথিরা বিপাকে পড়েন।