× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ায় আল্লাহর শোকরিয়া: প্রধান উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৭:২৪ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫ ১৭:৩০ পিএম

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ায় আল্লাহর শোকরিয়া: প্রধান উপদেষ্টা

সনদ স্বাক্ষরের পর প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আল্লাহর রহমতে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরিত হয়েছে। এ জন্য আল্লাহর শোকরিয়া। 

তিনি বলেন, সব রাজনৈতিক দল চমৎকারভাবে বসে আলোচনা করেছে। প্রত্যেক দল তাদের মতামত তুলে ধরেছে। আমরা টেলিভিশনে এটি প্রচার করার মাধ্যমে সারা দেশের মানুষ এতে অংশ নিয়েছে।

তিনি বলেন, জাতি হিসেবে আমরা নবদিগন্তের সূচনা করলাম। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন।  তিনি গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিবর্গের প্রতিকৃজ্ঞতা জ্ঞাপন করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা বর্বর জগতে ছিলাম। কোন আইন কানুন ছিল না। আমরা নতুন সমাজ গঠন করবো।

সনদে প্রতিটি দলের দুইজন করে সদস্য সাক্ষর করেন। বিকাল ৫টা ৫মিনিটে সাক্ষর শুরু হয়। প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেন বিকাল ৫টা ৭মিনিটে।

এত আগে শুক্রবার বিকাল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা