× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৭:১৯ পিএম

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে এতে প্রতিটি দলের দুইজন করে সদস্য স্বাক্ষর করেন। বিকাল ৫টা ৫মিনিটে স্বাক্ষর শুরু হয়। প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেন বিকাল ৫টা ৭মিনিটে।

এর আগে বিকাল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এই স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুনায়েদ সাকি প্রমুখ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, টিআইটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ।

এর আগে বিকাল ৪টা ৩০মিনিটে মঞ্চে এসে উপস্থিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.  মুহাম্মদ ইউনূস।

তারও আগে বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে উপস্থিত হোন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, বিদ্যুৎ, জ্বালানি, সড়ক ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ফওজুল কবির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিশেষ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডা. জাহিদুর রহমান। এছাড়া গণমাধ্যমগুলোর সম্পাদক মণ্ডলী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত আছেন।

শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে বিকাল সাড়ে তিনটার দিকে বৃষ্টি শুরু হলে আমন্ত্রিত অতিথিরা বিপাকে পড়েন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা