× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৬:৪১ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫ ১৭:০৮ পিএম

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিকাল ৪টা ৩০মিনিটের সময় মঞ্চে এসে উপস্থিত হন।

এর আগে বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে উপস্থিত হোন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, বিদ্যুৎ, জ্বালানি, সড়ক ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ফওজুল কবির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি বিকাল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিকেলে জানিয়েছে, ‘ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে।

এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে বৃষ্টি শুরু হলে আমন্ত্রিত অতিথিরা বিপাকে পড়েন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিশেষ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডা. জাহিদুর রহমান। এছাড়া গণমাধ্যমগুলোর সম্পাদকমণ্ডলী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা