× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাসব্যাপী ‘ভিশন ইনিশিয়েটিভ ২০২৫’ শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৭:২৩ পিএম

মাসব্যাপী ‘ভিশন ইনিশিয়েটিভ ২০২৫’ শুরু

দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চক্ষুসেবা দিতে মাসব্যাপী ‘ভিশন ইনিশিয়েটিভ ২০২৫’ শীর্ষক কার্যক্রম শুরু করেছে কাতার চ্যারিটি। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতালে এ মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে দেশের তিনটি বিভাগের প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।

মাসব্যাপী এই কর্মসূচির আওতায় রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের বিভিন্ন সুবিধাবঞ্চিত অঞ্চলে চক্ষু শিবির পরিচালনা করা হবে। এর মাধ্যমে দরিদ্র রোগীরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন এবং অন্যান্য চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া। তিনি বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় জনগোষ্ঠীর কাছে চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়া একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এই ধরনের কার্যক্রম দেশের টেকসই চক্ষুসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাতার চ্যারিটির চলমান কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতার চ্যারিটি বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আলি আল মোতাইর। তিনি জানান, কাতার চ্যারিটি প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ও সামাজিক কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে। ‘ভিশন ইনিশিয়েটিভ ২০২৫’ তাদের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতারই একটি অংশ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুসলিম এইডের কান্ট্রি ডিরেক্টর মুসিন সিদ্দিকী, ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কে. এ. এম. মোরশেদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা