× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিআইডিএসের গবেষণা বাংলায় হবে: মহাপরিচালক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ২৩:০১ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৫ ২৩:০২ পিএম

বিআইডিএসের গবেষণা বাংলায় হবে: মহাপরিচালক

পরিকল্পনা মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণাগুলো আগামীতে বাংলা ভাষায় হবে বলে জানিয়েছেন মহাপরিচালক  এ কে এনামুল হক। তিনি বলেন, আমাদের দেশে গবেষণাগুলো ইংরেজিতে হয়। এতে অনেক কিছুই বোঝা যায় না। তাই আমরা আগামীতে গবেষণাগুলো বাংলা ভাষায় করবো। যেসব বিষয়ে প্রতিশব্দ পাওয়া যাবে না সেগুলো ইংরেজিতে লেখা হবে। তবে যতটা সম্ভব বাংলাকে প্রাধান্য দেওয়া হবে জানান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে খণ্ডকালীন শিক্ষকতায় যুক্ত এই অধ্যাপক।

শুক্রবার (১০ অক্টোবর) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিইটিতে তার সঙ্গে বাংলাদেশের ছাত্র বিপ্লব: নো ভ্যাট অন এডুকেশন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বইয়ের লেখক ফারুক আহমাদ আরিফ ও ব্রাইট ফিউচার পাবলিকেশনের কর্ণধার এস ডি মামুন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন।

এ সময় তিনি দেশের শিক্ষাব্যবস্থা, প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি, বিআইডিএসের গবেষণা কার্যক্রম, বাংলাদেশের ছাত্র আন্দোলন ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

তিনি জানান, বিআইডিএসের বার্ষিক সম্মেলন তিনদিনের বদলে এবার ৭ ও ৮ ডিসেম্বর দুদিন হবে। সেখানে যেসব গবেষণা উপস্থাপন করা হবে সেগুলো বাংলায় হবে।

এ সময় তিনি দেশের ছাত্র আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশের ছাত্রবিপ্লব: নো ভ্যাট অন এডুকেশন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বইটির প্রশংসা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা