× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’ শুক্রবারের মধ্যে: আলী রীয়াজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ২০:৫৭ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ আগামী শুক্রবারের মধ্যে সরকারকে দেওয়া সম্ভব হবে।

বুধবার ( অক্টোবর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের বিষয়ে সব পক্ষই একমত হয়েছে। এখন আমাদের লক্ষ্য হলো, গণভোটের পথে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো চূড়ান্ত করা যাতে সবাই ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, গত দিনের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়ার অনেক অংশে আমরা একটি সাধারণ চূড়ান্ত ধাপে পৌঁছেছি। আজকের আলোচনার মাধ্যমে বাকি অংশগুলোও সমাধান করতে পারব। গোটা দেশ এই প্রক্রিয়ার দিকে নজর রাখছে

আলী রীয়াজ বলেন, কমিশন বৈঠকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কোনো প্রস্তাব পেলে সেটাই সরকারকে উপস্থাপন করবে এবং বাস্তবায়নের জন্য তা অনুসরণ করা হবে।

তিনি আরও বলেন, গণভোটের ক্ষেত্রে আমরা সবাই একমত হতে পেরেছি। তবে কিছু রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট বিবেচনা করতে হবে। তাদের আপত্তি অনুযায়ী কার্যক্রম নির্ধারণ করতে হবে, যাতে জনগণ যথাযথভাবে সম্মতি দিতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, আজকের আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না হলেও প্রয়োজনে আরও এক বা দু-দিন সময় ব্যয় করা যেতে পারে। আমরা চাই, আগামী ১০ অক্টোবরের মধ্যে সরকারকে সুনির্দিষ্ট সুপারিশ দিতে পারি। এছাড়া, ১৫-১৬ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই জাতীয় সনদে স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা