× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর হানা, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৮:৫২ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫ ১৮:৫৪ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার গভীর জঙ্গলে পার্বত্য সশস্ত্র সংগঠন ইউপিডিএফের (ঐক্য প্রক্রিয়া) একটি আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে

সোমবার ( অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সোমবার ভোর ৫টার দিকে সেনাবাহিনীর একটি অভিযানিক দল পানছড়ির যুবনেশ্বর পাড়া এলাকার জঙ্গলে অভিযান চালায়। সেনা উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষ গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়। পরে আস্তানাটি ঘেরাও করে তল্লাশি চালালে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এসব অস্ত্র ও সরঞ্জাম পার্বত্য এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও হত্যাসহ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুদ করা হয়েছিল বলে ধারণা করছে আইএসপিআর।

অভিযানের সময় সেনাবাহিনীর কার্যক্রম ব্যাহত করতে ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করে বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি আরও জানায়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে স্পষ্ট যে, ইউপিডিএফ ও এর অঙ্গসংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে নারী ও কোমলমতি শিক্ষার্থীদের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে প্ররোচিত করছে।

আইএসপিআর আরও জানায়, পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের গ্রেপ্তারে সেনা অভিযান অব্যাহত রয়েছে। পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা