× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৫:৫৫ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

রবিবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু ফ্যাসিস্ট তাদের সহযোগী ও বুদ্ধিজীবীদের ইন্ধনে কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে সবার সহযোগিতায় আমরা সেই কুচক্রিদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি।

তিনি জানান, কোর কমিটির বৈঠক প্রতি সপ্তাহেই হয়। এতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আজকের বৈঠকেও গত শারদীয় দুর্গাপূজা, আঞ্চলিক আইনশৃঙ্খলা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, চাঁদাবাজি, মাদক, রোহিঙ্গা পরিস্থিতি ও আমাদের পূর্ববর্তী কিছু ত্রুটি নিয়ে আলোচনা হয়েছে, বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, ধর্ষণের অভিযোগ তুলে চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা এবং পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদদ রয়েছেএটা ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে। পার্শ্ববর্তী একটি দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় আমাদের প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের যে খবর পাওয়া গেছে, অসুরের মুখে দাড়ি দেওয়ার ঘটনাটির সঙ্গেও তার যোগসূত্র দেখা যাচ্ছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর নজরদারি, পূজা মণ্ডপ কমিটির সহযোগিতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই চক্রান্ত ব্যর্থ করতে সক্ষম হয়েছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ফ্যাসিস্টরা তাদের সহযোগীদের মাধ্যমে ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িক উসকানি সৃষ্টির চেষ্টা করেছিল। কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীও এতে ইন্ধন জুগিয়েছিল। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি। এবারও সারাদেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তিনি সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ জনগণ ও গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবাই একসঙ্গে কাজ করায় পূজা নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। গণমাধ্যম সঠিক তথ্য পরিবেশন করে জনগণকে সচেতন করেছেএজন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, দেশের ৭৯৩টি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনার ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, তদন্ত চলছে

ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনও কেউ গ্রেপ্তার হয়নি, যেহেতু তদন্ত প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা