× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতেই উপকূলে আঘাত হানতে পারে গভীর নিম্নচাপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১৫:৫১ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দ্রুত অগ্রসর হচ্ছে। এটি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতের মধ্যেই ভারতের উপকূলে পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ৬৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে এটি।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর দেওয়া বিশেষ বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি-৪) অনুযায়ী, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী গোপালপুর ও পারাদ্বীপের মাঝামাঝি অঞ্চলে রাত ৯টার দিকে স্থলভাগ অতিক্রম করতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই।

গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় সাগর উত্তাল রয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

৩ ও ৪ অক্টোবর (শুক্র-শনিবার): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

৫ থেকে ৭ অক্টোবর (রোববার-মঙ্গলবার): রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা