× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের জনসংখ্যা ১৯ কোটি: ইসি তাহমিদা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৪ পিএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা ১৯ কোটি। এর মধ্যে রাজধানী ঢাকায় বসবাস করছেন ১ কোটি ৫১ লাখ মানুষ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত জনসংখ্যার তথ্য প্রশ্নবিদ্ধ। একবার তারা যে সংখ্যা প্রকাশ করেছে, পরে সেটি কমিয়ে দেখানোর জন্য বলা হয়েছে। আমাদের তথ্য একদম সঠিক

ইসি তাহমিদা আরও বলেন, প্রবাসী জনসংখ্যা বাদ দিয়ে ভোটার তালিকা অনুযায়ী দেশের জনসংখ্যা ১৯ কোটি, যার মধ্যে ঢাকায় ১ কোটি ৫১ লাখ মানুষ বসবাস করছেন।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি খোলা মাঠে ভোটগ্রহণের পক্ষে মত প্রকাশ করেছেন। তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন করতে চাইলে ওপেন স্পেসে ভোটগ্রহণের মানসিকতা তৈরি করতে হবে, সেটাই হবে ট্রান্সপারেন্ট নির্বাচন।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরের বিবিএস তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন, যার মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন এবং নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা