× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কসোভো প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৬ পিএম

ছবি: ফেসবুক।

ছবি: ফেসবুক।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে অভিবাসন, বাণিজ্যিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির নানা বিষয় আলোচনায় উঠে আসে।

বৈঠকে প্রেসিডেন্ট ওসমানি কসোভোর প্রতি বাংলাদেশের প্রাথমিক ও ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ দক্ষিণ-পূর্ব ইউরোপীয় দেশটিকে প্রথম স্বীকৃতি প্রদানকারী রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম।

কসোভোর অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, টানা দ্বিতীয় বছরের মতো দেশটি দক্ষিণ-পূর্ব ইউরোপীয় অঞ্চলে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। যুদ্ধ-পরবর্তী সময়ে অর্থনীতি পুনর্গঠন করে কসোভো বর্তমানে ইউরোপের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ক্রমবর্ধমান সংখ্যক বাংলাদেশি নাগরিক কসোভোতে কাজ করছেন এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তিনি বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন। বিশেষ করে বস্ত্র খাতে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন প্রেসিডেন্ট ওসমানি।

অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ওসমানিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং ঢাকায় একটি কসোভো বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানান। তিনি নিয়মিত যুব বিনিময় কর্মসূচির প্রস্তাবও দেন।

বৈঠকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশি কর্মীদের নিয়োগ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এ ধরনের চুক্তি নিরাপদ অভিবাসন নিশ্চিত করবে এবং উভয় দেশের জন্য সুফল বয়ে আনবে। এ সময় এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা