প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৫ পিএম
এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
শাপলা প্রতীক কোনো দলকেই দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কেন প্রতীক দেওয়া হচ্ছে না, তার ব্যাখ্যাও কমিশন দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয়, সেটা দেখা হবে—এমন বক্তব্যকে ইসি হুমকি হিসেবে দেখছে। তবে এটা কমিশনের সিদ্ধান্ত। ইসি কারও কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেইং ফিল্ড’ নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।