× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেউ যেন গুজব ছড়িয়ে নাশকতা না করতে পারে সচেতন থাকতে হবে: সাজ্জাদ হোসেন

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২২ পিএম

কেউ যেন গুজব ছড়িয়ে নাশকতা না করতে পারে সচেতন থাকতে হবে: সাজ্জাদ হোসেন

র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে নানান নাশকতার পরিকল্পনা করা হয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জে ২২৪ টি পূজা মন্ডপ রয়েছে। কেউ যেন গুজব ছড়িয়ে নাশকতা না করতে পারে সে লক্ষ্যে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের আমলাপাড়া এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনে এসে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমলাপাড়া পূজা মন্ডপটি খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। এবং এখানে পাশে একটি মসজিদও রয়েছে। তারা অত্যন্ত সুন্দর ভাবে সম্প্রীতির সাথে কাজ করছে। আমাদের সব জায়গায় এই সম্প্রীতির নজির স্থাপন করতে হবে। আমরা যেন সুন্দর ভাবে এই ধর্মীয় উৎসবটি উদযাপন করতে পারি।

সাজ্জাদ হোসেন বলেন, ব্যক্তিগত ভাবে আমাদের সতর্ক থাকতে হবে। আমার জিনিস যেন কেউ চুরি করতে না পারে। পাশাপাশি আমাদের টহল দল থাকবে, লোক থাকবে। আমরা ব্যবস্থা নেবো। পাশাপাশি নিজেদেরও সতর্ক থাকতে হবে। র‌্যাব-১১ সাতটি জেলা নিয়ে কাজ করে। নারায়ণগঞ্জের জন্য আমাদের দুটি প্লাটুন রয়েছে। পূজাকে ঘিরে আমাদের কোন শঙ্কা নেই। তবে এটা উড়িয়ে দেয়াও যায় না, কখন কী ঘটে। তবে এখন পর্যন্ত পরিবেশ খুবই ভাল আছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা