× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া, সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

সম্প্রতি ছড়িয়ে পড়া বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস এক বিবৃতিতে জানায়, ভিসা ইস্যু বন্ধের যে তথ্য প্রচারিত হয়েছে তা একটি অবিশ্বস্ত ওয়েবসাইট থেকে ছড়ানো। এ বিষয়ে আমিরাত সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের খবর সম্পূর্ণ গুজব।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এ নিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত খবরের কোনো সত্যতা নেই এবং এ বিষয়ে দূতাবাস আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে।

দূতাবাস জানিয়েছে, যেই ওয়েবসাইট থেকে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, সেটি নিজেদের ঠিকানা দুবাই উল্লেখ করলেও এর ফোন নম্বর ভারতে নিবন্ধিত, নিবন্ধকটেকনিক্যাল কন্টাক্ট যুক্তরাজ্যভিত্তিক এবং রেজিস্ট্রার যুক্তরাষ্ট্রভিত্তিক। এমনকি উল্লেখিত দুবাইয়ের ঠিকানাটির বাস্তব কোনো অস্তিত্ব নেই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই ওয়েবসাইটকে ‘বিশ্বাসযোগ্য নয়’ এবং ‘প্রতারক’ হিসেবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করা হয়েছে। এ ধরনের তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর।

দূতাবাস বাংলাদেশি নাগরিকদের সতর্ক করে বলেছে, এ ধরনের ভুয়া তথ্যের প্রভাবে যেন কেউ বিভ্রান্ত না হন। একই সঙ্গে সংবাদমাধ্যমকেও পরামর্শ দেওয়া হয়েছে, যাচাইবিহীন তথ্য প্রকাশ না করার জন্য।

এর আগে গত সপ্তাহে বাংলাদেশিদের ওপর ইউএই ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ সেটিকে সরাসরি মিথ্যা বলে আখ্যায়িত করেছিলেন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা