প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ০১:১১ এএম
ফাইল ফটো
তিন সন্তান আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বামী ইসমাইল হোসেনকে নিয়ে ভালোই চলছিল হাফিজা বেগমের সংসার। কিন্তু বিধিবাম; হাফিজা বেগমের শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। পরিবারে নেমে এসেছে বিষণ্নতার কালো ছায়া। দুই বছর ধরে হাফিজার চিকিৎসার খরচ আর বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া তিন সন্তানের খরচ জোগাতে পরিবারের অবস্থা এখন নাজুক।
এরই মধ্যে মরণব্যাধি ক্যানসার চিকিৎসায় হাফিজার খরচ হয়েছে ৫০ লাখ টাকার বেশি। বর্তমানে তিনি চিকিৎসাধীন চীনের গুয়াংডং প্রদেশের তিয়ানহে জেলার খ্যাতনামা গুয়াংঝো ফুডা ক্যানসার হাসপাতালে। এক সপ্তাহ আগে সেখানে তাকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার চিকিৎসা অব্যাহত রাখতে হলে আরও ৮০ লাখ টাকা প্রয়োজন।
অন্যদিকে বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে ঢাকার ইডেন মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের বড় মেয়ে ইসরাত জাহান ইমা, যশোর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছেলে হাফিজ আল আসাদ এবং ইন্টার প্রথম বর্ষের ছোট মেয়ে উম্মে হাবিবা বর্ষার লেখাপড়া। মেধাবী তিন সন্তানের জন্য প্রতি মাসে ৩০-৩৫ হাজার টাকা এবং তাদের মায়ের চিকিৎসার জন্য ৮০ লাখ টাকা জোগাড় করার চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে স্বল্প আয়ের এ পরিবারটি। ভেবে কূল-কিনারা পাচ্ছে না কীভাবে তারা এই বিপুল অর্থ জোগাড় করবে। তাই বাধ্য হয়ে পরিবারটি হাত বাড়িয়েছে সমাজের বিত্তবানদের কাছে।
সহযোগিতা পাঠানোর ঠিকানা : বিকাশ নম্বর- 01870205605 অথবা সানাউল করিম, এনআরবিসি (NRBC) ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর: 010131100005352 এবং ডাচ-বাংলা ব্যাংক (DBBL), অ্যাকাউন্ট নম্বর : 115.103.269615