× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আমিরাতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২১ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৪ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারির মধ্য থেকে এই নির্দেশনা কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের নাগরিকরা শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।

শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।

এতে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকেই এই নিষেধাজ্ঞার প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি।

নিষেধাজ্ঞা কার্যকর হলে এই নয় দেশের নাগরিকরা নতুন ভিসার জন্য আবেদন করতে পারবে না, তবে যারা ইতিমধ্যেই বৈধ ভিসা নিয়ে সেখানে বসবাস করছেন, তাদের ওপর এটি প্রযোজ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা সাময়িক এবং সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়নের ওপর নির্ভর করে পর্যালোচনা করা হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ সংযুক্ত আরব আমিরাতে সন্ত্রাস, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ, স্বাস্থ্য নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য নেওয়া হয়েছে।

এদিকে, বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য ইউএই ভিসার আবেদন প্রক্রিয়ায় নতুন এই নির্দেশনার ফলে ভ্রমণ, চাকরি বা ব্যবসায়িক যাত্রায় গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে

সূত্র: ইউএই ভিসা অনলাইন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা