× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হঠাৎ পাকিস্তান সফরে গেলেন স্বরাষ্ট্র সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫০ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি হঠাৎ করেই পাকিস্তান সফরে গেছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) তিনি পাকিস্তান সফরের উদ্দেশ্যে রওনা দেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে

সূত্র জানিয়েছে, তিনি আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকবেন এরপর তার ঢাকয় ফেরার কথা রয়েছে। সফরের দিন, বুধবার দুপুর সাড়ে ১২টায় নিজ বাসভবন গুলশান-২ থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর দুপুর দেড়টায় বিমানযোগে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হন।

এই সফরে সচিবের সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম এবং ডিআইজি মো. জান্নাতুল হাসান।

সফরটি মূলত দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরকে ঘিরে। তবে এর পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনায় কূটনৈতিক ও আনুষ্ঠানিক পাসপোর্টধারীদের জন্য ভিসা সহজীকরণ, সরকারি সফর সহজতর করা, সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় বাড়ানোর মতো বিষয়ও অ্যাজেন্ডায় থাকতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা