× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৪ পিএম

চীনা দূতাবাস । ছবি : সংগৃহীত

চীনা দূতাবাস । ছবি : সংগৃহীত

ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশকেও গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে (জিজিআই) অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে চীন।

চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের উদ্যোগে গৃহীত এই কর্মসূচির লক্ষ্য হলো বৈশ্বিক শাসন ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ‘চীনা সমাধান’ উপস্থাপন করা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চীনা দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠককালে এ আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রত্যক্ষ সহযোগিতা, বৈশ্বিক শাসন উদ্যোগ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে, সহযোগিতা নির্বিঘ্নে চলছে এবং বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। তিনি জানান, চীন উভয় দেশের নেতাদের মধ্যে গৃহীত ঐকমত্য বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভকে স্বাগত জানিয়ে এর প্রশংসা করেন। তিনি একে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সি জিনপিংয়ের সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

বাংলাদেশও দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং দুই দেশের জনগণের কল্যাণে চীনের সঙ্গে সহযোগিতা গভীর করার ইচ্ছা পুনর্ব্যক্ত করে।

সূত্র: বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা