× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্কেশিয়া অ্যাওয়ার্ড পেলেন স্থপতি নির্ঝর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৮ এএম

আর্কেশিয়া অ্যাওয়ার্ড পেলেন স্থপতি নির্ঝর

সিস্টেম আর্কিটেক্টসের প্রধান স্থপতি এনামুল করিম নির্ঝর আর্কেশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন। কোরিয়ায় ইঞ্চিওন শহরে অনুষ্ঠিত এশিয়ান কংগ্রেস অব আর্কিটেক্ট শীর্ষক সম্মেলনে ‘আর্কেশিয়া অ্যাওয়ার্ড ২০২৫’-এ বসতবাড়ি বিভাগে ‘চাবি’ নামক নকশা করা স্থাপত্য প্রকল্পের জন্য তিনি এ স্বর্ণ পদক পান। সোমবার (১৫ সেপ্টেম্ব) সিস্টেম আর্কিটেক্টস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

স্থপতি এনামুল করিম বলেন, প্রকল্পটি মূলত মানসিক ও মানবিক স্থাপত্য নকশাচর্চা প্রক্রিয়ার নতুন উদ্যোগ। যেখানে পরিসর, অনুভূতি, প্রকৃতি ও পরিস্থিতির সাথে এক ধরনের সমীকরণ গড়ার চেষ্টা করা হয়েছে। এই স্বীকৃতি শুধু স্থপতির ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো বাংলাদেশের স্থাপত্যের জন্য এক বিশাল সম্মান। 

তিনি জানান, চাবির ক্লায়েন্ট এটিএম মাহবুবুল আলম চৌধুরী স্থপতি নির্ঝরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন বলেই বাড়িটি তথাকথিত বাড়ি থেকে ভিন্ন রকম বা জীবনঘনিষ্ঠ করে নির্মাণ করা সম্ভব হয়েছিল।

সিস্টেম আর্কিটেক্টস বলেন, ‘চাবি’ নামক বাড়িটির অবস্থান ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিরাবো বাজারের কাছে। পাশে শীতলক্ষ্যা নদী। জমির পরিমাণ ৩ দশমিক ৯ বিঘা। এই প্রকল্পটি একটি একক পরিবারের জন্য নির্মিত বিকল্প বাড়ি, যেখানে প্রকৃতি, আলো-বাতাস আর আধুনিক স্থাপত্য মিলেমিশে এক নান্দনিক সৌন্দর্যের রূপ হয়ে উঠেছে।

প্রসঙ্গত, এনামুল করিম নির্ঝর একাধারে স্থপতি, চলচ্চিত্রকার, আলোকচিত্রী, গীতিকার, সুরকার ও লেখক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা