× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দাবিতে ৪৪তম বিসিএস প্রার্থীদের পিএসসির সামনে মানববন্ধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৩ এএম

তিন দাবিতে ৪৪তম বিসিএস প্রার্থীদের পিএসসির সামনে মানববন্ধন

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের ২ মাস ১৬ দিন পরও নিয়োগ কার্যক্রম শুরু হয়নি। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এখনও সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়নি। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন প্রার্থীরা। এ পরিস্থিতিতে (১৫ সেপ্টেম্বর) সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে তিন দাবিতে মানববন্ধন করেন তারা।

প্রার্থীদের অভিযোগ, ২০২১ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের ৩ বছর ৭ মাস পর চলতি বছরের ৩০ জুন চূড়ান্ত ফল প্রকাশিত হয়। কিন্তু এখনও গেজেট প্রকাশসহ পরবর্তী কার্যক্রম শুরু হয়নি। অথচ একই সময়ে ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। এতে তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।

মানববন্ধনে জানানো হয়, ৪৪তম বিসিএসের ফলে প্রায় ৩৭২ জন রিপিট ক্যাডার থাকায় সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘসূত্রতায় পড়েছে। সচিব কমিটির অনুমোদনের পরও বিপিএসসির মতামতের জন্য নথি আটকে আছে।

প্রার্থীদের দফাগুলো হলোÑ দ্রুত পুনঃফলাফল প্রকাশের তারিখ ঘোষণা, ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ ও নিয়োগ নিশ্চিত এবং নিয়োগ সম্পন্নের পর পরবর্তী বিসিএসের সুপারিশ করা।

তাদের অভিযোগ, চার বছরের প্রক্রিয়ার পরও নিয়োগ না হওয়ায় মানসিক চাপ ও অনিশ্চয়তা বাড়ছে। তারা কমিশনের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা