× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল পদ্ধতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯ পিএম

পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল পদ্ধতি

পদ্মা সেতুতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের স্বয়ংক্রিয় টোল পদ্ধতি বা ইলেকট্রিক টোল কালেকশন (ইটিসি) শুরু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ইটিসি ব্যবস্থায় পরীক্ষামূলকভাবে এ টোল কালেকশন শুরুর মধ্য দিয়ে স্মার্ট গতিশীলতার এক নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। যার ফলে টোল পরিশোধের জন্য যানবাহন না থেমেই টোল দিয়ে সেতু পার হতে পারবে।

এ বিষয়ে রবিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে পদ্মা সেতুতে নন-স্টপ ইটিসি চালু, টিএপি অ্যাপে রেজিস্ট্রেশন ও মাওয়া আরএফআইডি বুথে ট্যাগ যাচাই শেষে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে কোথাও গাড়ি থামানো ছাড়াই টোল পরিশোধ করে সেতু পারাপার করা যাবে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (টোল, ব্রিজ অ্যান্ড বিইএফ) আবু সায়াদ গণমাধ্যমকে জানান, পদ্মা সেতুতে পাইলটিং আকারে আধুনিক, নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি চালু হয়েছে। এ পদ্ধতিতে টোল প্লাজায় গাড়ি না থামিয়ে নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। সড়কের উভয় পাশে দুটি করে চারটি লেন রয়েছে, নির্দিষ্ট লেনে ট্যাগ লাগানো গাড়ি দ্রুতগতিতে পার হয়ে যেতে পারবে।

তিনি আরও বলেন, ইটিসি পদ্ধতি ব্যবহারকারীরা প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের টিএপি অ্যাপে গিয়ে টোল অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে শুধু প্রথমবারের মতো আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করবে।

এ পদ্ধতিতে গাড়ি ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার বেগে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে বলেও জানান তিনি। গত ১ সেপ্টেম্বর থেকে টিএপি অ্যাপে যানবাহন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সেতু কর্তৃপক্ষ ইতোমধ্যেই পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্পের অধীন এবং ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম একপের সহযোগিতায় ইটিসি ব্যবস্থা তৈরি হয়েছে। ইটিসি চালুর ফলে দ্রুত টোল আদায় হবে। এতে সময় বাঁচবে এবং রাজস্ব বাড়বে। সেই সঙ্গে পদ্মা সেতুর ওপর দিয়ে যাত্রীদের চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে এবং যানজটহীনভাবে যানবাহনের চলাচল নিশ্চিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা