× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়া প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৭ এএম

ফাইলা ফটো

ফাইলা ফটো

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও চালাবে সংস্থাটি। গতকাল রবিবার ইসির উপসচিব মো. শাহ্ আলম সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং রাজবাড়ী জেলার জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন গতকাল রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। এ সময় তারা মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভোটার নিবন্ধন বিষয়ক বৈঠক, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে ভোটার নিবন্ধন এবং বিদেশে থেকে দেশে কীভাবে ভোট দেওয়া যাবেÑ সে বিষয়ে সচেতনতা বৃদ্ধিউদ্বুদ্ধকরণে একটি মতবিনিময় সভা করবেন

বর্তমানে ১০টি দেশের ১৭টি দূতাবাসের মাধ্যমে এনআইডি কার্যক্রম পরিচালনা করছে ইসিপ্রবাসীরা অনলাইন পোর্টালের (https://services.nidw.gov.bd) মাধ্যমে আবেদন করে ভোটার হতে পারছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডায় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এ কাজ শুরুর অনুমতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রে লসএঞ্জেলেসের পাশাপাশি নিউইয়র্ক, ওয়াশিংটনসহ যেখানে বাংলাদেশের অফিস রয়েছে, সেখানে শুরু হচ্ছে এ কাজ কার্যক্রম। এ ছাড়া আগামী মাসে জর্ডান, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকায় এনআইডি সেবা চালুর জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা