× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে মেধাস্বত্ব পেলো গ্লোব বায়োটেকের ‘বঙ্গভ্যাক্স’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৪ পিএম

যুক্তরাষ্ট্রে মেধাস্বত্ব পেলো গ্লোব বায়োটেকের ‘বঙ্গভ্যাক্স’

বাংলাদেশের গ্লোব বায়োটেকের তৈরি করা কোভিড-১৯ টিকা বঙ্গভ্যাক্স যুক্তরাষ্ট্র্রের পেটেন্ট (মেধাস্বত্ব) পেয়েছে। বাংলাদেশের ওষুধশিল্পের ইতিহাসে এই প্রথম কোনো টিকা যুক্তরাষ্ট্রে পেটেন্ট পেল বলে গ্লোব বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার তেজগাঁও শিল্প এলাকায় গ্লোব ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে গ্লোব বায়োটেক। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্লোব বায়োটেক জানায়, করোনাভাইরাসের প্রকোপের সময় সারা বিশ্বের মানুষ যখন বিপর্যস্ত ছিল, তখন তাদের বিজ্ঞানী কাকন নাগ ও নাজনীন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে ‘কোভিড-১৯' শনাক্তকরণ কিট, টিকা ও ওষুধ তৈরির জন্য গবেষণা শুরু হয়।

ওই গবেষণায় তৈরি হওয়া 'কোভিড-১৯ এমআরএনএ’ টিকা’ বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পায়।

এই টিকার টার্গেটের সম্পূর্ণ কোডিং সিকোয়েন্স ২০২০ সালে যুক্তরাষ্ট্রের এনসিবিআই ডেটাবেজে প্রকাশিত হয়। পরে কোভিড-১৯–এর বিরুদ্ধে কার্যকর এক ডোজের এই এমআরএনএ টিকার গবেষণাপত্র যুক্তরাষ্ট্রের মেডিকেল জার্নাল এলসিডিয়ারের ভ্যাকসিনে এবং এই টিকা উৎপাদনের মৌলিক প্রযুক্তি যুক্তরাজ্যের নেচার জার্নালের সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা