× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাগারে যাবজ্জীবন সাজার মেয়াদ কমানো হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

কারাগারে যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে বৃদ্ধ ও অসুস্থ কারাবন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কারাতে অনেক সমস্যা আছে। সেখানে সংস্কারের প্রয়োজন রয়েছে। বিষয়টি নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা হয়েছে। কারাবন্দিদের নিয়ে আলোচনা হয়েছে। সেখানে অনেক বাজেটের স্বল্পতা রয়েছে। কারাবন্দিদের মধ্যে অনেকেই বয়সে বৃদ্ধ এবং বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন হয়। কারাগারে যে লাইফটাইম (যাবজ্জীবন সাজা) ৩০ বছর নির্ধারিত রয়েছে, তা কমিয়ে কিভাবে বৃদ্ধ কারাবন্দিদের ছাড়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, কত বছর যাবজ্জীবন কারাদণ্ড হবে সে বিষয় এখনও নির্ধারণ হয়নি। মেয়েদের ক্ষেত্রে ২০ বছর এবং পুরুষদের ক্ষেত্রে কিছুটা বেশি করার বিষয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে আসামিদের বয়স বিবেচনা করা হবে। ধরুন, কেউ ১৮ বছর বয়সে অপরাধ করেছে; তাকে ২০ বছর পর ছাড়া হলে সে বের হয়ে আবার অপরাধ করতে পারেএই বিষয়গুলো খতিয়ে দেখা হবে

উপদেষ্টা আরও বলেন, লুট হওয়া অস্ত্র প্রতিদিন উদ্ধার হচ্ছেপুরস্কার ঘোষণার মাধ্যমে প্রতিদিনই অস্ত্র উদ্ধার করা হচ্ছেদেশের সার্বিক আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো রয়েছেদুই বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে কারও কোনো অভিযোগ ছিল না। জাতীয় নির্বাচনের জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতিও রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা