× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের অনুরোধে পূজায় ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি : ফরিদা আখতার

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৪ পিএম

ভারতের অনুরোধে পূজায় ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি : ফরিদা আখতার

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের বারবার অনুরোধে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১২০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বছর আগের তুলনায় কম পরিমাণে এবং উচ্চ মূল্যে রপ্তানি করা হবে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফরিদা আখতার বলেন, “আমরা বারবারই বলেছি দেশের চাহিদাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের অনুরোধে কিছু ইলিশ পাঠাতে হচ্ছে। তবে এবারে তুলনামূলক বেশি মূল্যে দেওয়া হচ্ছে। দেশের বাজার স্থিতিশীল রাখা ও সাধারণ মানুষের কাছে ইলিশ পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য।

এ সময় অবৈধ জাল উৎপাদন ও বিক্রেতাদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে মৎস্য উপদেষ্টা বলেন, “অভিযান শুধুমাত্র জেলেদের জন্য নয়। যারা অবৈধ রিং জাল তৈরি করে, বিক্রি করে বা ব্যবহার করে তাদের বিরুদ্ধেও সমান কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের জলজ সম্পদ ধ্বংসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জেলেদের প্রণোদনা বাড়ানোর মাধ্যমে টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করা হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা