× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা তারেক রহমানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৫ পিএম

ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এ পদক্ষেপকে হৃদয়বিদারক উল্লেখ করে তিনি বলেন, এতে ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা কার্যত অসম্ভব হয়ে উঠবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনি জনগণের ওপর ঔপনিবেশিক সহিংস দমন-পীড়ন ও নিশ্চিহ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন।

বেনিয়ামিন নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদ এবং ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, তাদের ভূমি, তাদের ইতিহাসের ওপর আগ্রাসন কোনোভাবেই গণহত্যা ও ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নির্মূলের চেয়ে কম কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। এটিকে ‘ঘৃণ্য’ বলেও অভিহিত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কর্মরত বহু বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। তিনি উল্লেখ করেন, বর্তমান ইসরায়েলি সরকারের কর্মকাণ্ড গোটা অঞ্চলকে একটি রসাতলে ঠেলে দিচ্ছে।

পোস্টে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি সরকারের বসতি স্থাপন পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা ও চাপ প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক বিচার আদালতকে আহ্বান জানান, তারা যাতে দেরি না করে গাজায় ইসরায়েলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে রায় দেন। কেননা ফিলিস্তিনিরা আরও ভোগান্তির শিকার হচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা