× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ হিসাব অনুযায়ী, এবার ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি।

বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে এই কেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোটকক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। এর মধ্যে পুরুষ ভোটারের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং নারী ভোটারের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ রাখা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এবার বেড়ে দাঁড়াল ৪২ হাজার ৬১৮টিতে। খসড়া তালিকা নিয়ে দাবি-আপত্তি জানানো যাবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এসব নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। আর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা