× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ সেবা চালু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৩ পিএম

আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ সেবা চালু

আলজেরিয়ার আলজিয়ার্সের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়। সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে আরও জানানো হয়, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকসহ কারিগরি প্রতিনিধিদল, বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধিদল এবং আলজিয়ার্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আলজেরিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ‘ই-পাসপোর্ট’ আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা দেন ঢাকার ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর সৈয়দ গোলাম মুরতাজা। পরে ই-পাসপোর্ট আবেদনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদ। তিনি সরকারের ই-পাসপোর্ট প্রকল্পের ওপর নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করেন।

রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা বলেন, দূতাবাস হতে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ই-পাসপোর্ট সেবা প্রদান করা হবে। তিনি বলেন, এই কার্যক্রম চালুর ফলে এখন থেকে আলজেরিয়ায় এবং এ দূতাবাসের সমবর্তী দেশসমূহে (ক্যামেরুন, মৌরিতানিয়া, মালি ও গ্যাবন) বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন। এ ছাড়াও দূতাবাস আলজেরিয়ার বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা প্রদানের সময় ‘ই-পাসপোর্টে’র আবেদন গ্রহণ করবে। আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ সম্ভব হবে। বাংলাদেশ দূতাবাস, আলজিয়ার্সে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করার জন্য রাষ্ট্রদূত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ই-পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া সহজ রাখার ক্ষেত্রে সবাইকে সহযোগিতার আহ্বান জানান রাষ্ট্রদূত। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে রাষ্ট্রদূত কয়েকজন আবেদনকারীকে ‘ই-পাসপোর্ট’ এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা