× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৬ বছর বয়সিরা এনআইডি পাবেন : ইসি সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৪ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০২ পিএম

১৬ বছর বয়সিরা এনআইডি পাবেন : ইসি সচিব

১৬ বছর বা তদূর্ধ্ব বয়সিরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারবেন এবং তারা এনআইডি পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা এনআইডির জন্য নিবন্ধন করতে পারবেন। এতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব। অনেকগুলো কাজে এনআইডি লাগে। যে সমস্ত শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যান বা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যান, চিকিৎসাসহ এসব ব্যাপারে অনেক কিছুতেই এনআইডি প্রাসঙ্গিক হয়ে পড়ে। ফলে ওই জায়গাটাতে দেখা যায় যে, তার অসম্পূর্ণতার কারণে তাদের অসুবিধা হচ্ছে। এজন্য ১৬ বছর এবং তদূর্ধ্ব বয়সে এনআইডি পাবেন । যারই বয়স ১৬ বছর পূর্ণ হবে তিনি এনআইডির জন্য আবেদন করতে পারবেন।’

এনআইডি হারিয়ে গেলে জিডি করা লাগবে না জানিয়ে আখতার আহমেদ বলেন, একটা জিনিস আমাদের সবার জানা দরকার, তা হলো এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি বা জেনারেল ডায়েরি করার একটা প্রভিশন ছিল। ওটাকে আমরা বলেছি, জিডি লাগবে না।

তিনি আরও বলেন, মানুষের অসুবিধা হয়। সময়ের স্বল্পতা আছে। সুযোগের স্বল্পতা আছে। তার চেয়ে বরং এটা জিডি ছাড়াই দ্বিতীয় এনআইডি কার্ড পাওয়ার সুযোগ আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা