× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরাকান আর্মি বেঁচে আছেই মাদক বিক্রি করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৫ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আরাকান আর্মি মাদক বিক্রি করেই বেঁচে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে প্রচুর মাদক আসছে। তবে ধরাও পড়ছে বেশি। এখন বিভিন্ন নতুন নতুন ধরনের মাদক আসছে। বিভিন্ন হোটেলে এগুলো চলছে। আমরা এখনও এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি। এটা নিয়ন্ত্রণ করা না গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, আরাকান আর্মি বেঁচে আছেই মাদক বিক্রি করে। তাদের প্রধান আয়ই মাদক। আরাকান আর্মি মিয়ানমারের বর্ডারটাই দখল করে নিয়েছে। তবে আরাকানরা ইদানীং কৃষিতে ঝুঁকছে। সেটা হলে মাদকের ফ্লো কিছুটা কমবে। প্রতিদিন লাখ লাখ পিস ইয়াবা ধরা পড়ছে। 

উপদেষ্টা আরও বলেন, এবার ইলিশের প্রজনন কম হয়েছে। এটা কীভাবে বাড়ানো যায় সে বিষয় আমরা আলোচনা করছি।

ডাকসু নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, গতকাল ডাকসু নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। যারা ডাকসুতে ভোট দিচ্ছে, তারা সবাই শিক্ষিত সমাজের। এখানে সব প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররাও উচ্চশিক্ষায় শিক্ষিত। এটা জাতীয় নির্বাচনের মতো পুরোপুরি এক না, তবে এটা একটা মডেল। আমরা শান্তিপূর্ণ উৎসবমুখর একটি জাতীয়  নির্বাচন উপহার দিতে চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা