× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজায় মদ-গাঁজার আসর বসানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১১ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১২ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ফটো

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ফটো

আসন্ন শারদীয় দুর্গাপূজায় মদ ও গাঁজার আসর বসানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, পূজামণ্ডপ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। পূজার সময় আশপাশে যে মেলা বসে, সেখানেই মদ ও গাঁজার আসর বসানো হয়। তবে এবারে এমন কোনো মেলা হবে না, মদ ও গাঁজার আসরও বসানো যাবে না।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় পূজামণ্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে, তবে সারা দেশেই আনসার নিয়োগ দেওয়া হবে। ঢাকায় প্রতিমা বিসর্জনের জন্য লাইন ধরে ধারাবাহিকভাবে এগোতে হবে। কে আগে, কে পরে বিসর্জন দেবেসে অনুযায়ী একটি শৃঙ্খলা বজায় রাখতে হবে।

তিনি বলেন, সারা দেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ রয়েছে। এবারের পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছিল, এবারে আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা