× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির আভাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৯ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৬ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড দাবদাহে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মজীবী ও খেটে খাওয়া মানুষরা পড়েছেন চরম দুর্ভোগে।

তবে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাতের তাপমাত্রাও সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকবে

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের সব বিভাগে আগামী কয়েক দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা