প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৪ পিএম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুশ আলোচনা সভা ও র্যালি করেছে আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনীয়া সহিদীয়া মাইজভান্ডারীয়া। এই র্যালীর নেতৃত্ব দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীসহ দেশবরেণ্য হাক্কানী ওলামায়ে ও আশেকন ভক্তরা।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় রাজধানীর রমনা ইন্জিনিয়ার ইনিস্টিউটশন থেকে জশনে জলুশের র্যালি বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।

র্যালীতে বড় অক্ষরে লেখা ‘ইয়া নবী সালামু আলাইকা’, ‘ইয়া রাসূল সালামু আলাইকা’। অংশগ্রহণকারীদের হাতে কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন। তারা বিশাল জাতীয় পতাকা বহন করে রাজধানীর রাস্তাঘাট মুখরিত করে তোলেন। চারদিকে ধ্বনিত হতে থাকে নারায়ে তাকবির ও নারায়ে রিসালতের স্লোগান।