× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট চেয়ে পুলিশকে চিঠি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৪ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট জালিয়াতির সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা এই চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে দুর্নীতির মামলায় করা আসামি শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে এই রেড অ্যালার্ট জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পুলিশ হেডকোয়ার্টারকে অবগত করা হয়।

চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন

এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাবোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে আজ

সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণটি অনুষ্ঠিত হয়। এর আগে মামলায় জব্দতালিকার ৪৪টি নথির বিষয়ে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা