× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজারে

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০২ পিএম

সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজারে

ঢাকায় আমেরিকা দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস- বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন।

এ সময় তার সঙ্গে আরও ২ জন ছিলেন। এরা  হলেনÑ কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। এই দুই ব্যক্তির প্রাতিষ্ঠানিক পরিচয় পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৩ জনই বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ-এর ঘাট থেকে স্পিড বোট যোগে মহেশখালীতে যান। মহেশখালীতে পৌঁছার পর প্রতিনিধি দলটি কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন।

বুধবার বেলা ১১টার সময় হোপ হসপিটালে প্রতিনিধি দলটি পৌঁছেন বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক।

এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপ যৌথ প্রযোজনায় কুতুবজোমে হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সংশ্লিষ্ট হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ওই কর্মসূচি শেষে প্রতিনিধি দলটি বড় মহেশখালীতে অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে গেছেন। তবে ওই কর্মসূচিগুলো কী নিয়ে নিশ্চিত করে বলা  যায়নি।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে মহেশখালী পরিদর্শন গেছেন।

বুধবার বিকালে তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা