× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিইসির সঙ্গে মার্কিন দূতের বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৩ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৫ পিএম

দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দপ্তরে আসেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দপ্তরে আসেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বৈঠক করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার পরপর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সিইসি এই বৈঠকে বসেন।

মার্কিন দূতের আগমন উপলক্ষে জোহরের সময় থেকেই নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করে ইসি। মূল ফটকে বাইরে ব্যারিকেড বসানো হয়, বাড়ানো হয় তল্লাশিও।

ছাড়া, ইসি সচিব আখতার আহমেদ নিজে নিচতলায় প্রবেশপথে দূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে অভ্যর্থনা জানান। তার নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল মার্কিন প্রতিনিধিদলকে ওপরে সিইসির দপ্তরে নিয়ে আসেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই ইসির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম বৈঠক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা