প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৭ এএম
ফাইল ফটো
চাঁদপুর জেলায় গ্যাস সরবরাহের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (৩১ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর চাঁদপুর আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী ফজলে বারি।
ফজলে বারি জানান, কুমিল্লা থেকে চাঁদপুরে গ্যাস সরবরাহ লাইনের লাকসাম-মোদাফ্ফরগঞ্জ-বিজরা এলাকায় প্লান্টে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এর কারণে চাঁদপুর শহর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলার গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না।
তিনি আরও বলেন, সোমবার ও মঙ্গলবার আঞ্চলিক বিতরণ কার্যালয়ের পক্ষ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে মাইকিং করা হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত চলবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।