× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার আওয়ামী লীগ : ভারমুক্ত হলেন ফরিদুল, ফের সম্পাদক মুজিবুর

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ১৬:৪৫ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২ ১৯:৩৭ পিএম

কক্সবাজারে মঙ্গলবার সম্মেলন উদ্বোধন করেন নেতারা। ছবি : প্রবা

কক্সবাজারে মঙ্গলবার সম্মেলন উদ্বোধন করেন নেতারা। ছবি : প্রবা

কক্সবাজার জেলা আওয়ামী লীগে সভাপতির পদ পেয়েছেন অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি। আর মুজিবুর রহমানকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জেলার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সম্মেলনে এই ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হবে বলে তিনি জানান।

মঙ্গলবার সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবেশনসহ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনে আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা