প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৬:৪৭ পিএম
সম্মিলিত প্রচেষ্টায় প্রাণিসম্পদ অধিদপ্তরকে আরও গতিশীল করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে জনবল ও পদোন্নতি বিষয়ক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।
রবিবার (৩১ আগস্ট) সকালে অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে রাজধানীর ফার্মগেটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মো. আবু সুফিয়ান বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের অনেক অর্জন রয়েছে, যা ফোকাস করা হচ্ছে না। অর্জনগুলো মাঠপর্যায়ে ব্যাপক আকারে পৌঁছাতে পারলে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান। মতবিনিময় সভায় অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।