× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিচয় মিলল লাল টি-শার্ট পরা সেই ব্যক্তির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৪:৩৬ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৫ ১৫:০৪ পিএম

ছবি: নুরুল হকের ফেসবুক পেজ।

ছবি: নুরুল হকের ফেসবুক পেজ।

গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় আলোচিত লাল টি-শার্ট পরিহিত ব্যক্তির পরিচয় মিলেছে হামলায় অংশ নেয়া লাল শার্ট পরিহিত ব্যক্তি একজন পুলিশ সদস্য।

শনিবার দুপুরে নুরুল হক নুরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই দাবি করা হয় ওই পুলিশ সদস্য ছাত্রনেতা সম্রাটের ওপরও হামলা চালিয়েছেন।

পোস্টে বলা হয়, ‘লালশার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল তার নাম মিজানুর রহমান বিপি নম্বর - ৯৭১৭১৯৭২৪৩ সে ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছে

পাশাপাশি একই তথ্য ফেসবুক পেজে পোস্ট করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও দাবি করেছেন

তবেলাল টি-শার্ট পরিহিত ওই যুবক ডিবির কেউ নন বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান শফিকুল ইসলামতিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে

এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে নুরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হয়েছে, নাকডান চোয়ালের হাড় ভেঙে গেছেবর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন

এ ঘটনায় ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরের সঙ্গে ফোনে কথা বলে খোঁজ নিয়েছেন। তিনি হামলার ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানও নুরের ওপর হামলাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, নুরের ওপর হামলা ন্যাক্কারজনক ঘটনা। এ ধরনের অপকর্মে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামিসহ বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা