× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২ ১৩:৫৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর শ্যামলীতে থেমে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টায় শ্যামলী রুপায়ন টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

থানার এসআই রাকিবুল আলম বলেন, কাভার্ডভ্যানটি নষ্ট হওয়ায় রাস্তার ধারে থামানো অবস্থায় ছিল। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক ওই গাড়িটকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান চালকের সহকারী রনি (৩৭) এবং ট্রাকচালক রাজু (২৬) ঘটনাস্থলেই নিহত হন। 

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, কাভার্ডভ্যানের চালক হাসান (৩২) আহত হয়েছেন। তাকে জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

কাভার্ডভ্যান ও ট্রাকটি পুলিশ জব্দ করেছে বলে জানান এসআই রাকিবুল।

/প্রবা/এইচকে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা